করোনায় দেশে মৃত্যু ২৫, শনাক্ত ১৬৮১

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৯ ১৬:১৮:১৭


সারাদেশে কোভিড ১৯-এ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন।
সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪৮ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৬৮ জনের।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সানবিডি/নাজমুল/০৪:১৮/২৯.১০.২০২০