কর্মসংস্থান অথবা বেকার ভাতা দাবিতে মানবন্ধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-৩১ ১৪:৩২:৪৭
বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা, বেকার ভাতাসহ ৪ দফা দাবিতে শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব শক্তি নামের একটি সংগঠন। এসময় তারা ‘কর্ম দাও না হলে বেকার ভাতা দাও’ লেখা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে।
এই প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারিতে কোটি কোটি মানুষ বেকার হচ্ছে। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। দেশেও অনেক বেসরকারি চাকরিজীবী চাকরি হারিয়েছেন। অনেক কল-কারখানা বন্ধ হওয়ার ফলে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। নতুন করে চাকরি পাওয়া তো দূর, পুরোনা চাকরিজীবীরাই চাকরি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।’
এ সময়ৃ বাংলাদেশের মানুষ অর্থ পাচারের কারণে বেকার হচ্ছে দাবি করে তিনি আরো বলেন, ‘বিশ্বে করোনার কারণে মানুষ বেকার হচ্ছে আর বাংলাদেশের মানুষ অর্থপাচারের কারণে বেকার হচ্ছে। পাটকলসহ সরকারি অধীনস্ত সব প্রতিষ্ঠান সরকার বন্ধ করে বেসরকারিকরণ করছে। সরকার যদি কলকারখানা সচল না রাখতে পারে তাহলে জনগণ কিছু দিনের মধ্যে সরকারকেই বেসরকারিকরণ করে দেবে।’
সানবিডি/এনজে/২:৩২/১০.৩১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














