সচিব-উপসচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ ৩৯ বীর মুক্তিযোদ্ধাকে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-০১ ১৫:৫৭:৩৯


হাইকোর্টের রায় অনুযায়ী বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদায় পদোন্নতি দিতে এবং তাদের সকল সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের দেওয়া রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাব্বী।

২০১৩ সালে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই রাব্বী।

সানবিডি/নাজমুল/০৩:৫৭/০১.১১.২০২০