৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ৫ রুটে ফ্লাইট বাতিল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০২ ১৬:৩০:৫৬


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে অন্যান্য রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। সোমবার (২ নভেম্বর) বিমানের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সানবিডি/এনজে/৪:৩০/১১.০২.২০২০