২০২১ সালে ২২ দিন সরকারি ছুটি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ১৭:০৬:৩৮
২০২১ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে।মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি ছুটির দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত পরিসরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।
এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২১ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। সব মিলিয়ে মোট ২২ দিন।
সানবিডি/এনজে/৫:০৭/১১.০২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














