রাজধানীর যেসকল এলাকায় গ্যাস থাকবে না কাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ১৭:৪৮:১৮
রাজধানীর বেশ কিছু স্থানে গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী ডিআরএস হতে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল ডিআরএস, দেলপাড়া, ভুইপুর ও আশেপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সানবিডি/এনজে/৫:৪৮/১১.০২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














