৪৫ দিন অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৩ ১২:১৭:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৪৫ দিন কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আন্ডারগ্রাউন্ডের গ্যাস লাইন পুন:নির্মাণের জন্য কোম্পানিটি কারখানা সাময়িক বন্ধ রাখবে। কোম্পানিটির গতকাল ২ নভেম্বর থেকে আগামী ৪৫ দিন কারখানা বন্ধ রাখবে। গ্যাস লাইন মেরামতের সময় কোম্পানির উৎপাদন বন্ধ থাকবে। গ্যাস লাইন মেরামতের কাজ শেষ হলে কোম্পানিটির কারখানায় উৎপাদন আবার শুরু হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:১৭/৩/১১/২০২০