বে-লিজিংয়ের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ১১:১৮:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক ফাতেমা জহির মজুমদার নিজ প্রতিষ্ঠানের ৫০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ২৮ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:১৮/৪/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














