লভ্যাংশ ঘোষণা করেনি ইন্টারন্যাশনাল লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১০:৫৪:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ ঘোষণা করা হয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৩ পয়সা (ঋণাত্বক)।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার ও রেকর্ড ডেটের তারিখ পরে জানানো হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৫৪/৫/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














