নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু ইলিশ ধরার উৎসব

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-০৫ ১১:১৪:২৮


প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হবে ইলিশ ধরার উৎসব। জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ফের সরগরম হয়ে উঠবে জেলে পল্লী। এমন স্বপ্নই বুনছেন মৎস্যজীবীরা।

বুধবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হতেই বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর-মহিপুরসহ উপকূলের কয়েক হাজার মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে নেমে পড়েছে।

নিষেধাজ্ঞার ২২ দিন জেলেরা তীরে বসে পুরোনো জাল ও ট্রলার মেরামত করে প্রস্তুতি নিয়েছেন। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে কিছুটা হলেও শঙ্কিত ছিলেন জেলে ও ট্রলার মালিকরা। কিন্তু অবরোধ শেষে জেলেদের পাশাপাশি আবহাওয়াও ইলিশ শিকারে প্রস্তুত।

 

সানবিডি/নাজমুল/১১:১৪/০৫.১১.২০২০