ইন্টারন্যাশনাল লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১১:১০:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২টাকা ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০১ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬টাকা ০৫ পয়সা (ঋণাত্বক) এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২১.০২ টাকা (ঋণাত্বক) ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:১০/৫/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














