কর্মসংস্থান তৈরিতে অধিদফতর গঠন করছে সরকার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৫ ২০:০৫:৩৮
দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির জন্য ‘কর্মসংস্থান অধিদফতর’ নামে একটি অধিদফতর গঠন করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে করা হচ্ছে ‘কর্মসংস্থান অনুবিভাগ’।
এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, এ বিষয়ে গবেষণা, কর্মসংস্থান নিয়ে ডাটাবেজ তৈরি, নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থান অধিদফতর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর কর্মসংস্থান অধিদফতর গঠনে একটি কমিটি ও তিনটি সাব-কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটিগুলো প্রতিবেদন দাখিল করেছে। সেগুলো পর্যালোচনা করে প্রস্তাব অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সানবিডি/এনজে/৮:০৫/১১.৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














