বীমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ড
:: আপডেট: ২০২০-১১-০৭ ২১:৩৫:৫৪
বাধাহীনভাবে এগিয়ে যাওয়া বীমা খাতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের বীমা খাত থেকে আগ্রহ কমে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডে।
বৃহস্পতিবার ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ডের ২৭টি বা ৭২ শতাংশ ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে। দর কমেছে ৩টি ইউনিটের। অপর দিকে ইন্সুরেন্স খাতে ১৩টি বা ২৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ৩০টি বা ৬২ শতাংশ কোম্পানির।
একদিকে বীমা খাতে বেশির ভাগ কোম্পানির দর কমলেও বেশির ভাগ ইউনিটের দর বেড়েছে । একদিকে দর কমলেও অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করেন বীমা থেকে বিনিয়োগকারীরা মিউচ্যুয়ালে ঝুকেছে। অনেকে বলছেন বীমাকে ল্যাং মেরে এগিয়ে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ড।
ইন্সুরেন্স খাতের বেশির ভাগ কোম্পানির দর কমলেও মোট লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি ৩১ শতাংশই ইন্সুরেন্স খাতের। অন্য দিকে ৭ শতাংশের কিছুটা বেশি লেনদেন করেছে মিউচ্যুয়াল ফান্ড।
সম্প্রতি ছন্দে ফিরেছে মিউচুয়াল ফান্ড। অন্যান্য খাত ছেড়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এ খাতে। ফলে তারা একটু একটু করে এখানে বিনিয়োগ বাড়াচ্ছেন, যার জের ধরে বাড়তে দেখা যাচ্ছে তালিকাভুক্ত সিংহভাগ মিউচুয়াল ফান্ডের ইউনিট দর। মোট লেনদেনেও বাড়ছে এ খাতের অবদান।
এছাড়া লেনদেনে ফার্মা খাতে এগিয়ে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। এ দিন ফার্মা খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১৪ শতাংশ। ব্যাংক খাতে ৮ শতাংশের কিছু বেশি। প্রকৌশল খাতে ৬ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশের কিছু বেশি, ফুয়েল এন্ড পাওয়ার খাতে ৫ শতাংশের কিছু বেশি।
এছাড়াও টেক্সটাইল খাতে ৪ শতাংশ, আর্থিক খাতে ৩ শতাংশের বেশি আইটি খাতে ৩ শতাংশ সিরামিক খাতে ২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ১ শতাংশ, আবাসন খাতে ১ শতাংশসহ বাকি খাত গুলোতে ১ শতাংশের কম করে লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/৭/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













