আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতা পাবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৯ ১৪:৪৯:৪৪
মার্কিন সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।
আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের কাছে প্রাধান্য পাবে বলেও প্রত্যাশা করেন সেতুমন্ত্রী।
সানবিডি/এনজে/২:৫০/১১.০৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














