বীমার বিনিয়োগ যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডে

:: আপডেট: ২০২০-১১-০৯ ২০:২১:১৩


মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধির ফলে মোট লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অবহেলিত এই খাতটি। অপর দিকে খাত ভিত্তিক মোট লেনদেনের শীর্ষে অবস্থান করা বীমা খাতের কোম্পানিগুলোর বেশির ভাগের দর কমার কারণে লেনদেন কমেছে। সে তুলনায় মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে আগের সপ্তাহের সর্বশেষ কার্য দিবস বৃহস্পতিবারের তুলনায় দ্বিগুণ। একদিকে কমছে বীমা খাতের লেনদেনের পরিমাণ। অপরদিকে বাড়ছে মিউচ্যুাল ফান্ডের লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বীমা খাত থেকে বিনিয়োগকারীরা এখন ঝুকছে মিউচ্যুয়াল ফান্ডে। যার ফলে বীমার লেনদেন কমেছে । অপর দিকে মিউচ্যূয়াল ফান্ডে বেশি বিনিয়োগের ফলে লেনদেন বাড়তে শুরু করেছে খাতটিতে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

আবার অনেকে মনে করছেন, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছে বর্তমান কমিশন মিউচ্যুয়াল ফান্ড নিয়ে কাজ করছে। মিউচ্যূয়াল ফান্ড ভালো করার জন্য কমিশন ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

বর্তমান কমিশনের প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে সাধারণ বিনিয়োগকারীদের এই কমিশনের প্রতি আস্থা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় মিউচ্যুয়াল ফান্ডের প্রতি আস্থা রেখে বিনিয়োগ করতে শুরু করেছে। সে জন্যই মিউচ্যুয়াল ফান্ড খাতে ডিএসইর মোট লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ ইউনিটের দর।

পিএলএফএস ইনেভস্টম্যান্টের সিইও আব্দুল মুকতাদির, সিএফএ সানবিডিকে বলেন, কিছুদিনযাবত বীমা খাতের কোম্পানি গুলোর দর একটু বেশিই বৃদ্ধি পেয়েছে। যার ফলে ডিএসইতে মোট লেনদেনের ৩০-৪০ শতাংশ বা দৈনিক গড়ে ৩০০ কোটি টাকার মত লেনদেন হয়েছে বীমা খাতে। গতমাসের শেষ দিক থেকে বীমা খাত প্রায় ৭ শতাংশ বাজার মূলধন হারিয়েছে এবং বর্তমানে এ খাতের লেনদেন কমে মোট বাজার লেনদেনের ২০ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। গতমাসের শেষ দিক থেকে মিউচ্যুয়াল ফান্ড খাতের বাজার মূলধন প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এ খাতের মোট লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।

সর্বেশষ ঢাকা স্টক এক্সেচঞ্জ (ডিএসই) বাজার বিশ্লেষণ করে দেখা যায়, মোট লেনদেনের ২১ দশমিক ৬৯ শতাংশ লেনদেন করেছে বীমা খাতের কোম্পানি গুলো। যা গত কাল ছিলো ৩১ শতাংশেরও বেশি। এক দিনের ব্যবধানে বীমা কোম্পানির  লেনদেন কমেছে ডিএসইর মূলধনের ১০ শতাংশের বেশি। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মা খাত। এদিন ডিএসইতে মোট লেনদেনের ১৪ দশমিক ২৩ শতাংশ লেনদেন করেছে ফার্মা কোম্পানি গুলো। মিউচ্যুয়াল ফান্ড লেনদেন করেছে মোট লেনদেনের ১২.৪৭ শতাংশ।

প্রকৌশল খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১১.০৬ শতাংশ। বিবিধ খাতে লেনদেন হয়েছে মোট ৬.১১ শতাংশ।আইটি খাতে লেনদেন হয়েছে ৫.৯৩ শতাংশ।

ব্যাংক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৫.৪৩ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৫.১৪ শতাংশ। ফুয়েল এন্ড পাওয়ার খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৪.৮২ শতাংশ। চামড়া খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.৬২ শতাংশ। সিরামিক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.৬০ শতাংশ। আবাসন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.৩৩ শতাংশ। টেলিকমিনিকেশন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১.১৫ শতাংশ। সিমেন্ট, ভ্রমণ, পেপারেএন্ড প্রিন্টিং এবং পাট খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১ শতাংশেরও কম করে লেনদেন হয়েছে।