লভ্যাংশ ঘোষণা করেনি বিডি সার্ভিস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১১ ১০:৪০:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের বিডি সার্ভিস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭৬ পয়সা (ঋণাত্বক)।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:৪০/১১/১১/২০২০