আইসিবির চেয়ারম্যান হলেন কিসমাতুল আহসান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১১ ২২:১৮:৩১
পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী একমাত্র প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ড. মো. কিসমাতুল আহসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিসমাতুল আহসান। এর আগে তিনি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা ও গবেষণাকাজে তার ৩৮ বছরের অভিজ্ঞ রয়েছে। মো. কিসমাতুল আহসান সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বিকম (অনার্স) এবং এমকম (মাস্টার্স) এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠান এবং করপোরেট সংস্থার বাছাই কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি বিভিন্ন দেশি ও বিদেশি উন্নয়ন সংস্থার পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়া প্রফেসর কিসমাতুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














