করোনায় সাবেক সাংসদ আবু হেনার মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৪ ১৬:২৭:১০
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আবু হেনা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু হেনা সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ।
সানবিডি/এনজে/৩:৫৯/১১.১৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














