৭ কোম্পানির লেনদেন সোমবার চালু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৫ ১৪:৪০:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার চালু হচ্ছে। কোম্পানিগুলো হলো: রানার অটোমোবাইলস, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এনভয় টেক্সটাইল, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, সামিট পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ১৫ নভেম্বর, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো। সোমবার (১৬ নভেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৪০/১৫/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














