এসএস স্টিলের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৫ ২০:৪৪:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্র মতে, নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/১২/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














