হেফাজতের নতুন আমির বাবুনগরী,মহাসচিব কাসেমী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৫ ২১:১৭:৩৮
কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক ইসলামী সংগঠন হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন নূর হোসাইন কাসেমী।
আজ রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় আয়োজিত হেফাজতের সম্মেলনে তারা এ দায়িত্ব পান।
নতুন আমির জুনায়েদ বাবুনগরী আগে সংগঠনটির মহাসচিব ছিলেন। নূর হোসাইন কাসেমী সংগঠনের ঢাকা মহানগর শাখার আমিরের দায়িত্ব পালন করছিলেন। বাবুনগরী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত (শিক্ষা পরিচালক)। নূর হোসাইন কাসেমী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল।
এই সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী এবং যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবীব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির ও মীর ইদ্রিস নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সংগঠনের মোট ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে ঠাঁই পেয়েছেন ২৫ জন, নায়েবে আমির পদে ৩২ জন, যুগ্ম-মহাসচিব পদে সাতজন ও সহকারী মহাসচিব পদে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সানবিডি/এনজে/৯:১৭/১১.১৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














