শিরোপা দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড, শীর্ষে ইতালি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ০৯:২৮:২২


উয়েফা নেশনস লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড, পরপর দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর পোল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজানো বেলজিয়ামও প্রায় নিশ্চিত করে ফেলেছে তাদের ফাইনালসে ওঠার টিকিট।

পুরো টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বেলজিয়াম। তবে গত মাসে ইংল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-২ ব্যবধানে হেরে এসেছিল র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা দলটি। সেই পরাজয়ের প্রতিশোধ এবার তারা ঘরের মাঠে নিলো।

রোববার রাতে এ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটিতে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ানরা। দলের পক্ষে গোল করেছেন ইউরি তেলেমানস (১০ মিনিট) ও ড্রাইস মারটেনস (২৩ মিনিট)। শুরুতে জোড়া গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।

সানবিডি/নাজমুল/০৯:২৮/১৬.১১.২০২০