এসএস স্টিলের মূলধনী যন্ত্রপাতি ও জমি ক্রয়ের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১১:৫২:১৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের মূলধনী যন্ত্রপাতি ও জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যবসায় সম্প্রসারণের জন্য জমি, বিল্ডিং এবং মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ জন্য কোম্পানিটিকে সাড়ে ১০ কোটি টাকা ব্যয় করতে হবে।
এসএস স্টিল ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৫২/১৬/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














