করোনায় আজ ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১৭ ১৫:৪৬:৩০


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৫৪ জনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/০৩:৪৬/১৭.১১.২০২০