ভ্যানগার্ড বিডি ফিন্যান্সের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৫:১২:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের এক কর্পোরেট উদ্যোক্তা ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ফান্ডটির ১ কোটি ইউনিট বিক্রি করবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে ফান্ডের মোট ১ কোটি ৮৫ লাখ ইউনিট আছে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে এসব ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে উদ্যোক্তা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:১২/১৮/১১/২০২০