২ মিউচুয়াল ফান্ডের কর্পোরেট উদ্যোক্তার ইউনিট বিক্রি সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৫:৪৩:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ২ কর্পোরেট উদ্যোক্তা ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের কর্পোরেট উদ্যোক্তা পদ্মা ব্যাংক সিকিউরিটিজ ঘোষণাকৃত ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে। এর আগে গত ১১ নভেম্বর ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছিল।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ইস্টার্ন ব্যাংক লিমিটেড ঘোষণাকৃত ১ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৪৪১ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে। এর আগে গত ১০ নভেম্বর ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:৪২/১৮/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














