রিজেন্ট টেক্সটাইলের লভ্যাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৭:৪৭:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র মতে, নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১২/১১/২০২০