জাতীয় সংসদে মাদরাসা শিক্ষা বোর্ড বিল পাস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৯ ২১:৫৯:৪৩
সামরিক সরকারের সময়ে প্রণীত মাদরাসা শিক্ষা অধ্যাদশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ নামে একটি বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা করেন বিরোধী দলীয় সদস্যরা। তাদের ওই প্রস্তাব ও সংশোধনী গৃহীত হয়নি।
এই পাস হওয়া বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলেন, ‘এবতেদায়ি, দাখিল এবং আলিম পর্যায়ের সকল শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বোর্ড হতে প্রাপ্ত ইসলামি সনদধারী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশ রহিতক্রমে বিলটি অনুমোদন করা অতীব জরুরি ও যুক্তিযুক্ত।’
সানবিডি/এনজে/৯:৫৯/১১.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














