গোলাম সারোয়ার সাঈদী মারা গেছেন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২১ ১০:৩৯:৫৪
কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোররাত ৪টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
সানবিডি/নাজমুল/১০:৩৯/২১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













