সিরাজগঞ্জে ৪ জেএমবির ৩ মামলায় কারাগারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৫:০৮:৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় আত্মসমর্পণ করা জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) চার সদস্যকে নাশকতা, সন্ত্রাস, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩টি পৃথক মামলায় দায়ের করা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব-১২’র অপরাধ দমন বিশেষ ইউনিটের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর থানায় মামলাগুলো দায়ের করেন।
জেএমবি’র সদস্যরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার দাড়ামুধা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে শামীম হোসেন ওরফে কিরণ (১৯), একই এলাকার আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার শরাসাহাপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে আতিউর রহমান (১৯) ও সাতক্ষীরা জেলার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের বজলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০)।
সানবিডি/নাজমুল/০৩:০৪/২২.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














