আইএফআইসি ব্যাংকের রাইট বাতিল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ০৯:২১:৪১
পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেডে রাইট আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। সোমবার রাইট আবেদন বাতিল করে কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে চিঠি দিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি প্রথমে ১:৪ হারে রাইট করতে চেয়েছিলো। পরে পরিবর্তন করে ১:৫ রাইট শেয়ার ইস্যু অর্থাৎ বিদ্যমান প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করার জন্য আবেদন করে। আর এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বিএসইসিতে আবেদন করে।পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














