মিউচুয়াল ফান্ডেও ১:০.৫ ঋণ : বিএসইসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ০৯:৩৯:২৬
পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণের বিষয়টি পরিস্কার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তবে সার্কুলারে পরিস্কার করে বলা হয়নি কত পাবে মার্জিন ঋণ।
বিএসইসি নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বিগত ২৬ অক্টোবর, ২০০৯ এর পূর্বে স্টক একচেঞ্জে তালিকাভুক্তি সকল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ প্রদানের সুবিধা ছিলো। পরবর্তীতে ২৬ অক্টোবর ২০০৯ তারিখে ডিরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/২০৩ এর মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনের ঋণ সুবিধা বন্ধ করা হয়। এরপর ডিরেক্টিভ নং: এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/২০৩ তারিখ ২৬ অক্টোবর, ২০০৯ বাতিল করা হয়। বাতিলের ফলে পূর্বের পূর্বের ন্যায় স্টক এক্সচেঞ্জে তালিকাবুক্ত সকল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ প্রদানের সুযোগ সৃষ্ট হয়, যা এখনো চলমান রয়েছে।
এখানে সার্কুলারের কথা বলা হলেও কত পাবে ঋণ সে বিষয়ে কিছু বলা হয়নি। সানবিডির পাঠকদের জন্য বিষয়টি নিয়ে বিএসইসির সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি সানবিডির পাঠকদের জন্য পরিস্কার করেন বিএসইসি নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম। তিনি সানবিডিকে বলেন, বাজারের প্রচলিত নিয়মেই মার্জিন পাবে বিনিয়োগকারীরা। অর্থাৎ ইক্যুইটি শেয়ার লেনদেনে যে ঋণ পায়; মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনের ক্ষেত্রেও একই ঋন পাবে। আজ থেকে ১:০.৫ হারে ঋণ পাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














