সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২৪ ১১:৫৬:২৭


 

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীর মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭টা ২০ মিনিটে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে তার করোনা নেগেটিভ আসে। তবে অন্যান্য শারীরিক জটিলতা আক্রান্ত ছিলেন তিনি।

মুনীরুজ্জামান মুনীর প্রায় এক যুগ ধরে দেশের প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে দৈনিক সংবাদের সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অবস্থায় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য মুনীরুজ্জামান মুনীর।

সানবিডি/নাজমুল/১১:৫৬/২৪.১১.২০২০