রাজবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেফতার ১২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৪ ১২:৩৯:৪২
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশের সদস্যরা বিভিন্ন মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে পলাতক আসামী মোঃ ইসলাম খান, ইব্রাহীম, রবিউল ইসলাম, মোঃ রাব্বি, রুবেল সর্দার, মোঃ আরিফ খান, মোঃ বিশু শেখ, মোঃ রনি মোল্লা, মোঃ আরিফুল মোল্লা, মোঃ জাহাঙ্গীর শেখ, নারী ও শিশু নির্যাতন আইনের মামলার জাসেদ মোল্লা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আসামী মোঃ মিরাজ খাঁনকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় তার নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
সানবিডি/নাজমুল/১২:৩৯/২৪.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













