তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৪ ১৭:১৯:২৬


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “বিজ্ঞানমনস্ক সমাজ ও তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে সরকার অবিরাম কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছেন।

অনেকেই শুরুতে উপলব্ধি করতে না পারলেও এখন শুধু উপলব্ধিই নয়, নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ তথা একটি গ্রামে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির জন্য যাকে প্রশংসা করতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয় তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ ও ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ উপলক্ষ্যে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

সানবিডি/নাজমুল/০৫:১৯/২৪.১১.২০২০