সিএসই’তে লেনদেন ২২.৪২ কোটি টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৭:১৯:২৮


চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ২২.৪২ কোটি টাকা। মোট ৪,৮৭৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.৪৯ পয়েন্ট বেড়ে দঁড়ায় ১৩,৮৭০.৫৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.১৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০০৬.২০ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৬৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৯০৫.৮৭ তে।

আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২০,৭৩৪.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,৩০১.২০ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৩৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯ টির, কমেছে ৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।