মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-২৫ ০৯:২৮:২০


 

রাজধানী মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রাথমিকভাবে তিনি তা জানাতে পারেননি।

সানবিডি/নাজমুল/০৯:২৭/২৫.১১.২০২০