২১ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ১২:০৭:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো- জাহিন স্পিনিং, এসকে ট্রিমস, কুইন সাউথ টেক্সটাইল, পাওয়ারগ্রীড, অলিম্পিক, ন্যাশনাল টিউবস, নর্দাণ জুট, মোজাফফর হোসাইন স্পিনিং, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট, মতিন স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, কোহিনুর কেমিক্যাল, ইন্ট্রাকো, গ্লোবাল হেভি কেমিক্যাল, জেমিনি সী ফুড, ডরিন পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা ও এটলাস বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৬ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী রোববার (২৯ নভেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:০৬/২৫/১১/২০২০