বিমানের বহরে যুক্ত হলো ‘ধ্রুবতারা’
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৫ ১৫:১৭:৫৯
দেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। এই উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘ধ্রুবতারা’। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে নতুন এ উড়োজাহাজ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৯টি। দেশে পৌঁছার পর ‘ধ্রুবতারা’-কে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন, পরিচালক প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এয়ার কমোডর মির্জা সারোয়ার জাহানসহ বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে/৩:১৫/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














