সম্পদ পুর্নমূল্যায়ন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ১৭:০৩:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ স্থায়ী সম্পদ পুর্নমূল্যায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ঢাকার ৬৩, পুরানা পল্টনে অবস্থিত ৩০.৩৬ কাঠা জমি পুর্নমূল্যায়ন করেছে। এই জমির বুক ভ্যালু ১৩৬ কোটি ৬২ লাখ টাকা থেকে ১৫১ কোটি ৮০ লাখ টাকায় উন্নিত হয়েছে। যার ফলে জমির মূল্য বেড়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকা।

ব্যাংকটি আর্থিক প্রতিবেদন পরিচালনা করেছেন জিকে অ্যাডজাস্টার লিমিটেড এবং নিরীক্ষা করেছে  রহমান মোস্তফা অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও হুসাইন ফারহাদ অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৭:০২/২৫/১১/২০২০