গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১১-২৫ ১৯:২১:০১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ ২৫ ডিসেম্বর (বুধবার) গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি প্রার্থী মাহবুব আলম শাহিন (ধানের শীষ)।এছাড়া স্বতন্ত্র পদে তিনজন প্রার্থীই ‘‘ঘোড়া’’ প্রতীক দাবি করায় সকল প্রার্থী ও সরকারী কর্মকর্তাগনের উপস্থিতিতে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান। লটারীর মাধ্যমে ‘‘ঘোড়া’’ প্রতীক পান মোঃ আরিফুজ্জামান।
উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দকালে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা, গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল্ তায়াবীর, গোয়ালন্দ উপজেলার নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ প্রমূখ।
এছাড়া সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপির প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফুজ্জামান (ঘোড়া), গোলাম মাহাবুবুর রাব্বানী (আনারস), ও মোঃ সুলতান মাহমুদ (মোটরসাইকেল)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতীক বরাদ্দের আগে কিছু নির্বাচনী আচরণের বিষয়ে প্রার্থীদেরকে জানানো হয়, নির্বাচনে কোন প্রকার জনসভা করা যাবেনা, তবে পথসভা, ঘরোয়া সভা করা যাবে। সর্বচ্চ ৫টি মাইক, ৫টি নির্বাচনী ক্যাম্প এর থেকে বেশী প্রচারনায় কাজে ব্যবহার করা যাবেনা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বছর ২৪মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর কারণে ভোট গ্রহণ হলেও চেয়ারম্যান পদে দ্বিতীয় প্রার্থী না থাকায় এবিএম নুরুল ইসলাম বিনা প্রতিদ্বদ্বিতায় দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন। সাত মাস পর নুরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর মৃত্যু বরণ করেন। স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করে। ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।
একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন মিলে গঠিত গোয়ালন্দ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৯১ হাজার ৩০৫ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ১৬জন এবং নারী রয়েছে ৪৫ হাজার ২৮৯ জন ভোটার। ৩৫টি কেন্দ্রের মধ্যে ভোট কক্ষ রয়েছে ১৯২টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সাহা বলেন, তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সরকার দলীয় ও বিএনপির প্রার্থী ছাড়া নতুন করে তিনজন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়ে একই প্রতীকের জন্য আবেদন করলে লটারীর মাধ্যমে প্রতীক মনোনিত করা হয়।
সানবিডি/নাজমুল/০৫:৫৬/২৫.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













