৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৬ ১১:৫৪:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রোববার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: এসিআই, এসিআই ফরমুলেশন, সিলভা ফার্মা ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৯ ও ৩০ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৫৫/২৬/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














