প্রাইম ফাইন্যান্সের লভ্যাংশ অনুমোদন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৭ ১০:৩৮:২২
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে নভেম্বর “ডিজিটাল প্ল্যাটফর্মে” সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম। সভায় ২০১৯ সালের ২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক তওসীফ ইকবাল আলী, ডাঃ শামীম খান, ওয়াহিদ মাহমুদ খালেদ, উজ্জল কুমার সাহা, ইজ্ঞিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, আহমেদ কামাল খান চৌধুরী, এম.বি.এম. লুৎফুল হাদী, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান কবীর খান, প্রধান অর্থ কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম ও কোম্পানী সচিব মোঃ মহসিন রেজা খাঁন।
সানবিডি/নাজমুল/১০:২৮/২৭.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













