গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস খালে পড়ে নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৮ ১৩:০৭:২৬
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দোলা পারিবহনের যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জানাযায়, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
সানবিডি/নাজমুল/০১:০৭/২৮.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













