‘সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২০’ পেল ফায়ার সার্ভিস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৮ ১৫:২৫:৩১
বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে ‘বিসিআরএ সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আজ শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কমপ্লেক্সে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে সরকারি সংস্থাটিকে এই সম্মাননা দেয় বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ-এর সভাপতি অভি চৌধুরী। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
সানবিডি/এনজে/৩:২৪/১১.২৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














