করোনায় আরও ৩৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২৮ ১৬:০৫:৪৮
করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন।
শনিবার ২৮ নভেম্বর বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৯০৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। আরও ৩৬জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৮০ জন হয়েছে।
সানবিডি/নাজমুল/০৪:০৫/২৮.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














