সুরেশ্বর পয়েন্টে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৮ ১৯:০৯:১১
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস মাছ।অন্যান্য বছরের তুলনায় এই বছর নদীতে পাঙাসের সংখ্যা অনেক বেশি। এই এলাকায় ধরা পরা পাঙাসগুলোর ওজন গড়ে ৫ থেকে ১৫ কেজি পর্যন্ত। অনেক জেলের জালে এক দিনে প্রায় ৫০-৬০টি পর্যন্ত পাঙাস ধরা পড়ছে। উপজেলার হাইলসার গ্রামের হানিফের জালে ৮ নভেম্বর ৮৬টি পাঙাস মাছ ধরা পড়ে। তিনি সে সব মাছ স্থানীয় আড়তে ৪ লাখ ২৫ হাজার ৭ শত টাকা বিক্রি করেন।
জানা গেছে, গত (৪ নভেম্বর) মা ইলিশ এর অভিযান শেষে ৫ নভেম্বর থেকে আজ পর্যন্ত স্থানীয় হালইসার গ্রামের ১৯টি মাছ ধরার নৌকায় ১২২৪টি পাঙাস মাছ ধরা পরেছে। যার গড় ওজন প্রায় ৮ কেজি হারে মোট ৯৭৯২ কেজি। যার বাজারমূল্য ৫৩ লাখ ৮৫ হাজার ৬ শ টাকা। এ ছাড়াও আরো অনেক নৌকা পাঙাস শিকার করছে। এই যখন অবস্থা তখন পাশের জেলাগুলো থেকে এ পাঙাস উৎসবে যোগ দিতে শত শত নৌকা সুরেস্বর এলাকায় মাছ ধরতে আসে।
সুরেশ্বর মৎস্য পয়েন্টে দেখা যায়, জেলেরা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন পাঙ্গাস মাছ। পরে সেই মাছগুলো আড়তের মালিকরা পাইকারদের কাছে বিক্রি করছেন। এ ছাড়াও দাম তুলনামূলক কম হওয়ায় দূরদূরান্ত হতে অনেক ক্রেতাও পাঙাস মাছ কিনে নিয়ে যাচ্ছেন। বেশি মাছ ভালো দামে বিক্রি করতে পেরে জেলেরা দারুণ খুশি।
সানবিডি/এনজে/৭:০৬/১১.২৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













