সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১২:২৩:৩৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২১পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১০৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ ৬২হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:২৪/২৯/১১/২০২০