৬ কোম্পানির সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১২:৪৯:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সোমবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো-ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইউনাইটেড পাওয়ার, সিনো বাংলা , প্রাইম টেক্সটাইল, বসুন্ধরা পেপার ও এএমসিএল (প্রাণ) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ নভেম্বর, সোমবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:৪৯/২৯/১১/২০২০