৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১১-২৯ ১৩:০২:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো: সাইফ পাওয়ারটেক, শমরিতা হসপিটাল ও ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২ ডিসেম্বর, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২ডিসেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৩:০১/২৯/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














